Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাতক্ষীরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৩:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল (মঙ্গলবার) রাতে শিশুটির বাবা বাদী হয়ে তালা থানায় মামলা করেছেন। পুলিশ এ মামলায় এক যুবককে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার নাংলা গ্রামের একটি পাটক্ষেতে এই ঘটনা ঘটে।

গ্রেফতার হওয়া যুবকের নাম মনিরুল (২৬)। সে পার্শ্ববর্তী উথালি গ্রামের আব্দুস সামাদ গাজীর ছেলে এবং সম্পর্কে শিশুটির মামা হয় বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুটি বাবা-মায়ের সঙ্গে নাংলা এলাকায় নিজ বাড়িতে থাকে। মঙ্গলবার সন্ধ্যায় মনিরুল তাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে পাটক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন শিশুটির চিৎকার শুনে তাকে উদ্ধার করে এবং মনিরুলকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

বিজ্ঞাপন

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো