Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কোভিড-১৯ ভুক্তভোগী ১৭তম ব্যাচের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৬:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সদ্য প্রকাশিত গণ বিজ্ঞপ্তিতে ১৭তম ব্যাচের শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অন্তর্ভুক্ত না করা এবং দীর্ঘদিন ধরে দাবি উপেক্ষার প্রতিবাদে আজ আন্দোলন করেছেন শিক্ষকরা।

বুধবার (২৫ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারী শিক্ষকরা।

আন্দোলনকারীদের দাবি, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েও ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের প্রতি অবিচার করা হচ্ছে। সদ্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তাদের অন্তর্ভুক্ত না করে বিভ্রান্তি ও জটিলতা তৈরি করা হয়েছে। আন্দোলনকারীরা এই জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বিজ্ঞাপন

তারা বলেন, গত ১৫ জুন চলমান আন্দোলনের সময় আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করে শিক্ষকরা বলেন,কর্তৃপক্ষের উদাসীনতা স্পষ্ট হয়ে উঠেছে।

এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত এবং এনটিআরসিএ প্রদত্ত রূপরেখা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের লাগাতার কর্মসূচি চলবে।

তাদের বক্তব্য, “আমরা শিক্ষক, কিন্তু আজ আমাদের রাস্তায় বসতে হচ্ছে নিজেদের ন্যায্য অধিকারের জন্য। এটা লজ্জার, এটা দুঃখজনক।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে অবস্থান কর্মসূচি থেকে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো