Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিয়ায় টমটম-অটোরিকশা সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৬:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী: নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টমটম ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নাছির উদ্দিন (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুরে উপজেলার চৌমুহনী বাজার থেকে চরচেঙ্গা বাজারগামী প্রধান সড়কের কাজির বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন সোনাদিয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মৃত শাহে আলমের ছেলে।

স্থানীয় বাসিন্দা কামাল জানান, নাছির উদ্দিন ব্যাটারিচালিত অটোরিকশায় করে চরচেঙ্গা বাজার থেকে ছেলের ওষুধের জন্য ওছখালীর উদ্দেশে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় নাছির উদ্দিন গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো