Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শান্তিপুর নদী থেকে বালু লুট, আটক ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ১৯:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ:  জেলার তাহিরপুর উপজেলার শান্তিপুর নদী প্রশাসনের কয়েক দফা অভিযানের পরও তাহিরপুরের ইজারা বহির্ভূত শান্তিপুর নদী (মাহারাম নদীর মুখ) থেকে বালু লুট যেন থামছে না। দিনে-দুপুরে নদী এলাকার ফসলি জমি থেকে বালু লুট হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা জল্পনা কল্পনা।

বুধবার (২৫ জুন) দুপুরে তাহিরপুর ইউএনও তাহিরপুর এর ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, ‘শান্তিপুর নদীতে বালু উত্তোলনকারী যাকেই পাবেন, ধরে প্রশাসনকে খবর দিবেন। বালু উত্তোলন বন্ধ করতে হবে। আপনাদের সহযোগিতা প্রয়োজন।’

এদিকে বুধবার দুপুরে শান্তিপুর নদীতে অভিযান চালায় পুলিশ। এ সময় দুইটি বালু বোঝাই নৌকাসহ আট বালু শ্রমিককে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন—মতিবুর (২৬), আকরাম (২৫), জসিম মিয়া (২০), দেলোয়ার হোসেন (২৪), রুবেল মিয়া (২০), পাবেল (১৯), সাইদুল্লাহ (২০) ও শাহানুর (২৩)।

জানা গেছে, আটক হওয়া ব্যক্তিদের সবাই স্থানীয় বাসিন্দা ও শ্রমিক। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো