Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ জুনের মধ্যে প্রায় দুই লাখ এনআইডি আবেদন নিষ্পত্তির নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২২:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৩০ জুনের মধ্যে অনিষ্পন্ন অবস্থায় থাকা প্রায় দুই লাখ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ জুন) এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ ৭০ হাজার। ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরও আবেদন পড়েছে। তখন থেকে সব মিলিয়ে আবেদনের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ। তবে বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ১ লাখ ৯০ হাজার। বাকিগুলো নিষ্পন্ন করা হয়েছে। এই অনিষ্পন্ন আবেদন, মাঠ কর্মকর্তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি ডিজি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এটি একটি চলমান প্রক্রিয়া। একদিকে আবেদন নিষ্পত্তি করা হবে, অন্যদিকে নতুন আবেদনও পড়বে। আমরা চেষ্টা করছি, যেন কোনো আবেদন ঝুলে না থাকে।’

উল্লেখ্য, বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটারের তথ্য রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন।

সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো