Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত, সম্পাদক ইনাম

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৫ ২২:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই কাউন্সিলে ভোট গ্রহণের মাধ্যমে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে রিফাত রশীদ সভাপতি এবং শেখ ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় তা শেষ হয়।

নির্বাচনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হয়েছেন মইনুল ইসলাম, মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা।

গত ২৩ জুন এ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে লড়েন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত। যিনি রিফাত রশীদ নামে পরিচিত। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব পদ থেকে পদত্যাগ করেছেন। এ ছাড়া এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদের জন্য লড়েন তিনজন। তারা হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্যসচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ।

মুখপাত্র পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো