Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ / যে পরিকল্পনায় প্রথম দিনে সফল লংকান বোলাররা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ০৮:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলম্বো টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই সিদ্ধান্তটা দিনশেষে বাংলাদেশকে স্বস্তিতে থাকতে দেয়নি। দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ২২০ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। দিনের খেলা শেষে শ্রীলংকান সহকারী কোচ থিলিনা কান্দাম্বি জানিয়েছেন, মাঠে নামার আগে করা পরিকল্পনাগুলো কাজে লেগেছে বলেই সাফল্য পেয়েছেন বোলাররা।

দিনের খেলার শুরু থেকেই দাপট দেখিয়েছেন লংকান বোলাররা। পুরো দিনে বাংলাদেশের কেউই হাফ সেঞ্চুরি ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৪৬ রান এসেছে ওপেনার সাদমানের ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় স্কোর গড়ার স্বপ্ন অনেকটাই শেষ হয়ে গেছে বাংলাদেশের।

বিজ্ঞাপন

কান্দাম্বি জানিয়েছেন, বাংলাদেশের ব্যাটারদের নিয়ে করা তাদের পরিকল্পনা কাজে দিয়েছে, ‘আমরা নিজেদের বোলিং নিয়ে খুশি। এখানে গলের চেয়ে উইকেট অনেকটাই ভিন্ন। গলে ব্যাটিং সহায়ক উইকেট ছিল। সেখানে বাংলাদেশের ব্যাটাররা অনেক ধৈর্য নিয়ে ব্যাটিং করেছে। শান্ত, মুশফিক ভালো ইনিংস খেলেছি। এবার আমরা কিছু পরিকল্পনা সাজিয়েছিলাম। কীভাবে তাদের আউট করা যায় এসব নিয়ে। এই পরিকল্পনার অনেকগুলোই কাজে লেগেছে, এজন্যই সাফল্য পেয়েছি।’

বল হাতে সাফল্য পেলেও বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন লংকান ফিল্ডাররা। কান্দাম্বি এমন খারাপ ফিল্ডিংয়ের কোনো অজুহাত দিতে চান না, ‘এখানে কোনো অজুহাত দেওয়া যাবে না। আমরা এর চেয়ে অনেক ভালো ফিল্ডং দল। এসব নিয়ে কাজ করছি। এর আগে পুরো একটা সেশন গেছে ফিল্ডিং নিয়ে। এই ক্যাচ মিসের জন্য আমাদের অনেক মূল্য দিতে হয়েছে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো