Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্লাব বিশ্বকাপ ২০২৫ / নকআউট পর্বে ব্রাজিলের ৪ ক্লাব, আর্জেন্টিনার ২ ক্লাবেরই বিদায়

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৫ ১০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ফরম্যাটে আয়োজিত এবারের ক্লাব বিশ্বকাপে লাতিন অঞ্চলে সুযোগ পেয়েছে মোট ৬টি ক্লাব। এর মধ্যে ব্রাজিলের ক্লাব আছে ৪টি, আর্জেন্টাইন ক্লাব আছে ২টি। গ্রুপ পর্বের জমজমাট এক লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ব্রাজিলের চার ক্লাবই। অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে আর্জেন্টিনার দুটি ক্লাব।

ফ্ল্যামেঙ্গো, ফ্লুমিনেন্স, পালমেইরাস ও বোতাফোগো; ব্রাজিল থেকে এবারের ক্লাব বিশ্বকাপ খেলতে এসেছিল এই চার ক্লাব। টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ চমক দেখিয়ে যাচ্ছে চার ক্লাবই। গ্রুপ পর্বের দুই রাউন্ড পর্যন্ত অপরাজিত ছিলেন তারা সবাই।

নিজেদের গ্রুপ থেকে শেষ পর্যন্ত চার ব্রাজিলিয়ান ক্লাবই নিশ্চিত করেছে দ্বিতীয় রাউন্ডে খেলা। নকআউট পর্বে দেখা হয়ে যাচ্ছে দুই ব্রাজিলিয়ান ক্লাবের। শেষ ১৬ তে মুখোমুখি পালমেইরাস ও বোতাফোগো।

বিজ্ঞাপন

ফ্লুমিনেন্স খেলবে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে। শেষ ১৬ তে ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।

একদিকে যখন ব্রাজিলের ক্লাবগুলো দুর্দান্ত পারফর্ম করে পৌঁছে গেছে দ্বিতীয় রাউন্ডে, অন্যদিকে আর্জেন্টাইন ক্লাবগুলো বেহাল দশা। গ্রুপ সিতে একটি ম্যাচও জিততে পারেনি বোকা জুনিয়র্স। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বাদ পড়েছেন তারা।

আরে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট খেলেছে গ্রুপ ইতে। সেখানে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বিদায়ঘণ্টা বেজে গেছে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এই ক্লাবটির।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো