Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১০:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং আশুরার তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় দেশের কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে জানানোর জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বা নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে:

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

বিজ্ঞাপন

ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

উল্লেখ, ‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’। আরবি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিভিন্ন যুগে এ দিনে বহু গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো— কারবালার প্রান্তরে হজরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাত, যা মুসলিম উম্মাহর ইতিহাসে এক গভীর বেদনাবিধুর অধ্যায়।

হাদিস শরিফে আশুরার রোজাকে বিশেষ মর্যাদার হিসেবে বর্ণনা করা হয়েছে।
হজরত আবু কাতাদা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) আশুরার রোজা সম্পর্কে বলেছেন—

“আশুরার রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করছি, তিনি এ রোজার বিনিময়ে বিগত এক বছরের পাপ ক্ষমা করে দেবেন।” (সহীহ মুসলিম)

জাতীয় চাঁদ দেখা কমিটির আজকের বৈঠকে চাঁদ দেখা গেলে মহররম মাস গণনা শুরু হবে শুক্রবার (২৭ জুন) থেকে। সে অনুযায়ী ১০ মহররম, পবিত্র আশুরা, পালিত হবে ৬ জুলাই (রোববার)।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো