Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনসিপির মাদারীপুর জেলা ও সদর উপজেলার কমিটি স্থগিত, বহিষ্কার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১১:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা এবং সদর উপজেলা সমন্বয় কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে জেলা কমিটির দুই সদস্য মো. আব্দুল্লাহ আদিল এবং রাতুল হাওলাদারকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ১৫ জুন সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর অনুমোদনে গঠিত মাদারীপুর জেলা সমন্বয় কমিটি ও এর অধীন সদর উপজেলা কমিটি স্থগিত করা হয়েছে। দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

অন্য এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর শৃঙ্খলাভঙ্গের দায়ে মাদারীপুর জেলা সমন্বয় কমিটির ৫ নম্বর সদস্য মো. আব্দুল্লাহ আদিল এবং ৬ নম্বর সদস্য রাতুল হাওলাদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্তও এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী কার্যকর করা হয়।

দলের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এনসিপি কেন্দ্রীয় কমিটি সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও যেকোনো অনিয়ম বা শৃঙ্খলাভঙ্গের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে এখনো অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো