Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসি: চট্টগ্রামে প্রথমদিনে অনুপস্থিত ১২৩০ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৯:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার প্রথমদিনে অনুপস্থিত ছিলেন ১২৩০ জন। মোট পরীক্ষার্থীর হিসেবে অনুপস্থিতির হার ১ দশমিক ৬৯ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্র পরীক্ষার পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ তথ্য দিয়েছেন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে চট্টগ্রাম মহানগর ও জেলা, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারের কলেজ ৩০৭টি কলেজ থেকে এবার এক লাখ দুই হাজার ৮৬৯ জন এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী অর্থাৎ যারা সব বিষয়ে পরীক্ষা দেবেন, তাদের সংখ্যা ৮৮ হাজার ৩১৮ জন।

বিজ্ঞাপন

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, মোট ১১৫টি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৮৮ হাজার ৩১৮ জনের মধ্যে অংশ নিয়েছেন ৮৭ হাজার ৮৮ জন। অনুপস্থিত ছিলেন ১২৩০ জন।

মহানগরীর ২৭টি সহ চট্টগ্রামের ৬৯টি কেন্দ্রে ৬৪ হাজার ৩৭০ জনের মধ্যে ৬৩ হাজার ৫২৬ জন পরীক্ষায় বসেছিলেন। অনুপস্থিত ছিলেন ৮৪৪ জন।

কক্সবাজারে ১৮টি কেন্দ্রে ১০ হাজার ৪৬৭ জনের মধ্যে ১০ হাজার ৩০৯ জন পরীক্ষায় বসেছিলেন। অনুপস্থিত ছিলেন ৭০ জন।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির ১০ কেন্দ্রে ৪ হাজার ৪৬৩ জনের মধ্যে ৪ হাজার ৩৯৩ জন পরীক্ষায় বসেছিলেন। অনুপস্থিত ছিলেন ৭০ জন। খাগড়াছড়ির ১০ কেন্দ্রে ৫ হাজার ৯২২ জনের মধ্যে ৫ হাজার ৮৩৩ জন পরীক্ষায় বসেছিলেন। অনুপস্থিত ছিলেন ৮৯ জন।

এছাড়া বান্দরবানের ৮ কেন্দ্রে ৩ হাজার ৯৬ জনের মধ্যে ৩ হাজার ২৭ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬৯ জন।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে প্রথমদিনের পরীক্ষা হয়েছে। কেন্দ্রের পরিস্থিতি খুব ভালো ছিল। কোনো কেন্দ্র থেকে কাউকে বহিষ্কারের তথ্য আমরা পাইনি। অনুপস্থিত ছিল হাজারখানেক। পর্যাপ্ত প্রস্তুতি না থাকাসহ নানা সীমাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী শেষ মুহুর্তে পরীক্ষায় অংশ নেয়া থেকে বিরত থাকে।’

সারাবাংলা/আরডি/এসআর
বিজ্ঞাপন

আরো