Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ২০:৩৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দুর্নীতির মামলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও দিনাজপুর-২ আসনের এমপি খালিদ মাহমুদ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এদিন তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুর্নীতি দম কমিশনের (দুদক) সহকারী পরিচালক খোরশেদ আলম।

দুদকের আবেদনে বলা হয়, দিনাজপুর-২ আসনের এমপি ও সাবেক প্রতিমন্ত্রী থাকতে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ লেনদেন করেন খালিদ মাহমুদ চৌধুরী। তিনি পাঁচ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬৮৭ টাকা এবং ১১টি ব্যাংক হিসাব ও পাঁচটি কার্ড হিসাবের মাধ্যমে মোট ১৩ কোটি ৬৮ লাখ ২৩ হাজার ৫১০ দশ টাকা সন্দেহজনক লেনদেন করেন। এসব অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মামলা হয়।

বিজ্ঞাপন

বর্তমানে অর্জিত এসব সম্পত্তি হস্তান্তর করে খালিদ মাহমুদ চৌধুরী বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অনুসন্ধানে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

আরো