Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাই ই-ভিসার জন্য হোটেল বুকিংসংক্রান্ত বিজ্ঞপ্তি ভুয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিংসংক্রান্ত ভুয়া বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে ঢাকার থাইল্যান্ড দূতাবাস। রোববার (২৯ জুন) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে উল্লেখ করা হয়, আমাদের দৃষ্টিতে এসেছে যে, থাই ই-ভিসা আবেদনের জন্য হোটেল বুকিং সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, উক্ত বিজ্ঞপ্তিটি রয়্যাল থাই দূতাবাস, ঢাকা কর্তৃক ইস্যু করা হয়নি। তবে দয়া করে জেনে রাখুন, থাই ই-ভিসা সিস্টেমে একটি সত্যিকারের আবাসনের প্রমাণপত্র জমা দেওয়া আবশ্যক, যেখানে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে হোটেলের নাম এবং পূর্ণ ঠিকানা, অতিথির নাম। থাকার সময়কাল (চেক-ইন ও চেক-আউট তারিখ)।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বুকিংটি সংশ্লিষ্ট অনলাইন রিজারভেশন প্ল্যাটফর্ম অথবা সরাসরি হোটেলের মাধ্যমে যাচাই যোগ্য হতে হবে। আবাসনের জন্য অগ্রিম অর্থ দেওয়ার প্রমাণ আবশ্যিক নয়। তবে ভুয়া কাগজপত্র যেমন- ভুয়া হোটেল বুকিং, ভুয়া টিকিট, ভুয়া ব্যাংক স্টেটমেন্ট এবং ভুয়া পেমেন্ট রসিদের ভিত্তিতে করা আবেদন বাতিলের জন্য বিবেচিত হবে।

আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তাদের শুধুমাত্র অফিসিয়াল উৎস থেকে সঠিক ও হালনাগাদ ভিসা তথ্য গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে। এই ঠিকানায় ই-ভিসার বিস্তারিত www.thaievisa.go.th, https://dhaka.thaiembassy.org।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো