Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ১৫ হাজার ৮৯৮ পরীক্ষার্থী, বহিষ্কার ২৩

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ১৮:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে চলমান এইচএসসির দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণ করেননি ১৫ হাজার ৮৯৮ শিক্ষার্থী। এছাড়া এ দিন বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে।

রোববার (২৯ জুন) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন ৯ লাখ ১৭ হাজার ৬৪১ শিক্ষার্থী। আর অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৮৯৮। এর মাঝে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল তিন হাজার ৬৫৫, রাজশাহীতে দুই হাজার ৭৩, কুমিল্লায় দুই হাজার ৬৮২, যশোরে এক হাজার ৭৮৯, চট্টগ্রামে এক হাজার ২৩৫, সিলেটে ৮৯৫, বরিশালে এক হাজার ১২২, দিনাজপুরে এক হাজার ৪৬৭ এবং ময়মনসিংহে ৯৮০ জন পরীক্ষার্থী। অন্যদিকে বহিষ্কার করা হয়েছে ২৩ পরীক্ষার্থীকে।

বিজ্ঞাপন

এ ছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য বিষয়ের পরীক্ষায় ৪ হাজার ৪৯১ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দুই হাজার ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ১০ জন ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এই বিষয়ে https://www.dhakaeducationboard.gov.bd/site/ এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এনএল/ইআ