Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনবিআর সংকট সমাধানে ৫ সদস্যের উপদেষ্টা প্যানেল গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৫ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজস্ব কর্মকর্তাদের কাজে অনুপস্থিতির কারণে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) যে অচলাবস্থা তৈরি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য পাঁচজন উপদেষ্টার সমন্বয়ে একটি প্যানেল গঠন করেছে সরকার।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নেতৃত্বে কমিটির অপর সদস্যরা হলেন- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

সূত্র মতে, সংকট দ্রুত সমাধানের জন্য কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটির বিস্তারিত কার্যপরিধি উল্লেখ করা হয়নি।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এনবিআর কর্মকর্তাদের অবিলম্বে কাজে ফিরে না এলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করার পর  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করা হয় বলে জানা যায়।

সারাবাংলা/আরএস
বিজ্ঞাপন

আরো