Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঙ্গলবার ব্যাংক হলিডে, পুঁজিবাজারে লেনদেন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৬:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ব্যাংক হলিডে উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) দেশের ব্যাংকগুলোতে সব ধরনের গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। ব্যাংকের হলিডের কারণে পুঁজিবাজারে লেনদেনও স্থগিত থাকবে। তবে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের প্রধান কার্যালয় ও কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এদিকে  রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার (৩০ জুন) সকল ব্যাংকের শাখাসমূহে ব্যাংকিং কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

সাধারণত ব্যাংক লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ব্যাংকের অফিস সূচি থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। তবে রাজস্ব আদায়ের লক্ষ্যে আজ সোমবার বাড়তি ২ ঘণ্টা অতিরিক্ত সময় পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে। অর্থাৎ সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহক ব্যাংক লেনদেন করতে পারবেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের সূত্রে জানা যায়, প্রতিবছর ১ জুলাই অর্ধবার্ষিক হিসাব চূড়ান্ত করার সময় হিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো তাদের ছয় মাসের আর্থিক হিসাব-নিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে ১ জুলাইকে ব্যাংক হলিডে ঘোষণা করা হয়।

এদিন ব্যাংকের কোনো শাখায় নগদ জমা বা উত্তোলন, চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডার, এটিএম লেনদেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনসহ কোনো গ্রাহক সেবা চালু থাকবে না। কেবল প্রশাসনিক ও হিসাব সংক্রান্ত কার্যক্রমের জন্য প্রধান কার্যালয় ও কিছু শাখা সীমিত পরিসরে খোলা রাখা হবে।

ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারও বন্ধ থাকবে। কারণ শেয়ারবাজারের লেনদেনের প্রায় পুরোটা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে ব্যাংক বন্ধ থাকলে শেয়ারবাজারও কার্যক্রম চালাতে পারে না।

জানা গেছে, প্রতিবছর ৩১ ডিসেম্বরও ব্যাংকগুলো তাদের বার্ষিক হিসাব সম্পন্ন করার জন্য একইভাবে ব্যাংক হলিডে পালন করে।

সারাবাংলা/একে/আরএস
বিজ্ঞাপন

আরো