Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মগবাজারে হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অসুস্থ ছেলের চিকিৎসার জন্য ঢাকায় এসে মগবাজারের একটি হোটেলে স্বামী-স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হয়। মরদেহের ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।

ডা. জাকিয়া তাসনিম বলেন, ‘পুলিশ সুরতহালে উল্লেখ করেছেন, খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। মরদেহের সিমট্রম দেখে আমাদেরও সেটাই মনে হয়েছে। মরদেহ থেকে ব্লাড ও ভিসেরা সংগ্রহ করা হয়েছে। সেটা অ্যানালাইসিসের জন্য মহাখালী পরিক্ষানাগারে পাঠানো হবে। রিপোর্ট আসলে প্রকৃত মৃত্যুর কারণ জানাতে পারব।’

বিজ্ঞাপন

এর আগে, মরদেহ তিনটির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেন রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন।

তিনি সুরতহাল রিপোর্টে উল্লেখ করেন, তিনটি মরদেহের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার ফলে তাদের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

উল্লেখ্য, শনিবার (২৮ জুন) ওই পরিবার ছেলের চিকিৎসার জন্য ঢাকায় এসেছিল। তারা মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠে। সেখানে তারা শনিবার রাত ও রোববার সকালে পাশের ‘ভর্তা ভাত’ নামের একটি হোটেল থেকে খাবার এনে খায়। এর পর সকালে তারা অসুস্থ হয়ে পড়ে। হোটেলের স্টাফরা তাদের আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। এর পর সেখানে একে একে তিনজনের মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো