Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আদালত চত্বরে স্থায়ী নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনে রুল

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সব ট্রাইব্যুনাল-অধস্তন আদালতসহ সুপ্রিম কোর্ট চত্বরে স্থায়ী নিরাপত্তা নিশ্চিতে বিচার বিভাগের অধীনে কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠন কেনো করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩০ জুন) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এ নিয়ে রিট করেন নরসিংদীর বাসিন্দা আইনজীবী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

বিজ্ঞাপন

রিটে সুরক্ষা বিভাগের সচিব, আইনসচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী মুরাদ বলেন, শঙ্কামুক্ত পরিবেশে বিচারকার্য পরিচালনা, সুপ্রিম কোর্টসহ দেশের সব ট্রাইব্যুনাল ও অধস্তন আদালত চত্বরে আইনজীবী, জনসাধারণের স্থায়ী নিরাপত্তা নিশ্চিত প্রয়োজন। এজন্য বিচার বিভাগের অধীন কারারক্ষীর মতো আদালতরক্ষী বা কোর্ট সিকিউরিটি (সিএফ) নামে বিশেষায়িত নিরাপত্তা বাহিনী গঠনে রুল জারি করেছেন আদালত।

সারাবাংলা/আরএম/এসআর
বিজ্ঞাপন

আরো