Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক কার্যক্রম শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: টাঙ্গাইলে মির্জাপুরে অ-সংক্রামক রোগ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুরে মির্জাপুর কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সীর (কাইকা) অর্থায়নে তিন বছর মেয়াদী প্রকল্পটি গ্লোবাল কেয়ার, পিএমসিআই ও কুমুদিনী হাসপাতাল যৌথভাবে বাস্তবায়ন করবে।

উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) মেডিসিন বিভাগের প্রফেসর ডাক্তার সৈয়দ জাকির হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন লাইন ডিরেক্টর ডাক্তার জয়নাল আবেদীন টিটু, কাইকা বাংলাদেশের উপ-পরিচালক সুজিত কং, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের পরিচালক মাহাভির পতি, ন্যাশনাল হার্ড ফাউন্ডেশনের অতিরিক্ত প্রকল্প পরিচালক ডাক্তার মাহফুজুর রহমান ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ফরিদুল ইসলাম।

বিজ্ঞাপন

প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রকল্প ব্যস্থাপক ডাক্তার সেওনাঙ লিম। সমাপনী বক্তব্য রাখেন কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এ এম হালিম।

এ প্রকল্পের আওতায় মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষের মধ্যে প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগ নিয়ে কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে অ-সংক্রামক রোগ প্রতিরোধ কর্ণার থাকবে। যার মাধ্যমে বিনামূল্যে ওষুধ সহ অন্যান্য সেবা রোগী সহজেই গ্রহণ করতে পারবেন।

সারাবাংলা/এনজে