Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একুশে পদকের অর্থ ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ দিলেন মাহমুদুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (৩০ জুন) রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ চেক হস্তান্তর করেন।

চেক গ্রহণ করেন জুলাই ফাউন্ডেশনের সিইও লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। এসময় দৈনিক আমার দেশ’র নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় মাহমুদর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বীর শহিদরা আমাদের গৌরব। তাদের আত্মত্যাগের ফলে আমরা ভয়ংকর ফ্যাসিবাদের কবল থেকে মুক্তি পেয়েছি। যারা আহত তাদের চিকিৎসার পাশাপাশি পুনর্বাসন এবং শহিদ পরিবারগুলোকে সব ধরনের সহযোগিতার আহ্বান জানান মাহমুদুর রহমান।

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেয় সরকার।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো