Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সুপেয় পানি পন্য নয়, এটি আমাদের অধিকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২০:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুপেয় পানি অধিকার বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান ‘পানির কথা’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পাদদেশে অবস্থিত আবাদ চন্ডিপুর গ্রামে গাজী বাড়ি ঈদগাহে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রায় অর্ধ-শতাধিক নারী ও যুবরা অংশ নেই।

সভায় বক্তরা বলেন, এই পানির জন্য আমরা জীবনে নানা ধরনের চ্যালেঞ্জের শিকার হচ্ছি। কখনো জরায়ু কেটে ফেলা, টাকা দিয়ে পানি ক্রয়সহ নানা রকম সমস্যার কথা তুলে ধরেন বক্তারা।

সচেতনতামূলক এই আয়োজনে সুপেয় পানির জন্য নিজেদের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে জানান, প্রতিদিন বিশুদ্ধ পানির জন্য লড়াই করতে হচ্ছে আমাদের। পানি আনার কাজে কেউ হারাচ্ছেন শরীরের স্বাভাবিকতা, কেউ কর্মঘণ্টা, কেউবা নিজের সন্তান! সবকিছুই শুধু বিশুদ্ধ পানির জন্য।

বিজ্ঞাপন

শরুবের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম বলেন, আমাদের কাছে এই আয়োজন কেবল একটি সভা নয়-বরং হাজারো নীরব কণ্ঠের উচ্চারিত প্রতিবাদ। আমরা বিশ্বাস করি, সুপেয় পানি পন্য নয়, এটি আমাদের অধিকার।

উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপকূল কন্যা অর্পিতা মন্ডল, হালিমা খাতুন, হৈমী মন্ডল, বিশাখা মন্ডলসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো