Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ৩৬ দিনব্যাপী কর্মসূচি

ঢাবি করেস্পন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২১:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘জুলাই জাগরণ, নব উদ্যমে বিনির্মাণ’ সামনে রেখে আগামী ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।

লিখিত বক্তব্যে সাদ্দাম বলেন, “আগামী ১ জুলাই থেকে ছাত্রশিবিরের উদ্যোগে সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন। শহিদদের কবর জিয়ারত, শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভা আয়োজন করা হবে। শাখাভিত্তিক জুলাই গণহত্যার বিচারের দাবিতে ‘জুলাই দ্রোহ’ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন হবে।”

বিজ্ঞাপন

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে ‘জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ’ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজনসহ জুলাই গ্রাফিতি অংকন থাকবে তাদের আয়োজনে। জুলাইয়ের গল্প ও স্মৃতি বলা, স্মৃতিলিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা ও থাকবে জুলাই মাস জুড়ে।

এছাড়া, শহিদদের নামে পাঠাগার প্রতিষ্ঠা, শহিদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী নিয়ে ‘ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ’ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজনের কথাও জানিয়েছেন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাদ্দাম।

জুলাইয়ের ওপর সাহিত্য সাময়িকী ও বিশেষ সংখ্যা প্রকাশ, জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী থাকবে। এর পাশাপাশি ‘Think Back to 36 July’ শিরোনামে ৩৬ দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইনও করবে ছাত্রশিবির।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরে কেন্দ্রীয় দফতর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেকে/পিটিএম
বিজ্ঞাপন

আরো