Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৫ ২২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার আটোয়ারী উপজেলায় এতিমখানায় ছাগল দান করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ভাতিজা মিজানুর রহমান (৩৫) আহত হয়েছেন।

সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় চোরপাড়া-মালিগাঁও সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানবাড়া গ্রামের মাছুয়ার পাড়ার মৃত রাইতুরের ছেলে।

মির্জাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য তোজাক্কারুল ইসলাম জানান, সোমবার দুপুরে আমিনুল ইসলাম তার ভাতিজা মিজানুরকে নিয়ে স্থানীয় একটি মাদরাসায় মোটরসাইকেলযোগে মান্নত করা ছাগল দান করতে যান। বাসায় ফেরার পথে ইউনিয়নের মালিগাঁও গ্রামে পৌঁছালে চোরপাড়া-মালিগাঁও সড়কে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে আমিরুল ইসলাম গুরুতর আহত হন। তার ভাতিজা মিজানুর রহমানও সামান্য আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পরে তাদের উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম সরকার সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুরতহাল করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো