Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ১৫:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ জুলাই) জুম্মার নামাজের আগে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় ঘটনাটি ঘটে। তিনি মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে মাহবুবুর রহমান বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন। এ সময়ে হেলমেট পড়া অবস্থায় তিনজন একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দুই পায়ের রগ কেটে দেয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে আমরা চারটি খালি গুলির খোসা উদ্ধার করেছি। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো