Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শাহজালালে বিমানে তল্লাশিতে বোমা মেলেনি, ফ্লাইট ছাড়ার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৫ ২১:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি ৩৭৩ এ কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

এর আগে শুক্রবার (১১ জুলাই) বিকেলে বিজি-৩৭৩ ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া যায়। এ ঘটনায় সাময়িকভাবে ফ্লাইটটি স্থগিত করে তল্লাশি করা হয়। তবে তল্লাশি চালানোর পর ফ্লাইটটিতে কোনো বোমা বা কিছুই পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে, শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে যাবে।

বিজ্ঞাপন

বিকেল ৪টা ৪৫ মিনিটে ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নিয়ে আসা হয়। আইনশৃঙ্খলা বাহিনী শুরু করে তল্লাশি অভিযান।

সে সময় এ বি এম রওশন কবীর বলেন, ‘একটি অজানা নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয়, ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় উড়োজাহাজটি উড্ডয়নের প্রস্তুতিতে ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।’

তিনি আরও জানান, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে নেয় ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তল্লাশি চালায়।

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো