Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাসের মানে অবনতি

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকার বাতাসের মান অনেকটা অবনতি ঘটেছে। আজ সকাল ৮টা ৩০ মিনিটে সুইস সংস্থা আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী রাজধানীর বায়ুমান রেকর্ড করা হয়েছে ৯৭, যা শুক্রবারের ৮৫-এর তুলনায় বেশ খারাপ। যদিও এখনো এটি “সহনীয়” পর্যায়ে রয়েছে, তবে দূষণের মাত্রা বাড়ায় শহরের অবস্থান উঠে এসেছে তালিকার ১২তম স্থানে।

শুক্রবার এই অবস্থান ছিল ১৮তম। বিশ্বজুড়ে অন্যান্য শহরের তুলনায় এই সূচক তৈরি হয়। ফলে নির্দিষ্ট দিনে দূষণ তুলনামূলক বেশি বা কম থাকায় অবস্থানেও হেরফের ঘটে।

আজকের তালিকায় দূষণে শীর্ষে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ২৩১—যা “খুব অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত। দ্বিতীয় থেকে পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৭৭), চিলির সান্তিয়াগো (১৬৪), উগান্ডার কাম্পালা (১২২) এবং কাতারের দোহা (১১৭)।

বিজ্ঞাপন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইকিউএয়ারের মতে, একিউআই সূচক ৫০-এর নিচে থাকলে তা বিশুদ্ধ বাতাসের মানদণ্ডে পড়ে। ৫১-১০০ হলে সহনীয়, ১০১-১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং ২০১-৩০০ হলে তা “খুব অস্বাস্থ্যকর” হিসেবে ধরা হয়। সূচক ৩০০ ছাড়িয়ে গেলে সেটিকে “দুর্যোগপূর্ণ” বাতাস হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন অতিক্ষুদ্র বস্তুকণাকে, যা শ্বাসতন্ত্র, হৃদ্‌রোগ এমনকি ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বাড়ায়।

এ প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সবাইকে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরার পরামর্শ দিয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রজনিত রোগীদের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া ইটভাটা, কলকারখানা ও নির্মাণস্থলের মালিকদের বর্জ্য না পোড়ানো, সাইটে বেষ্টনী বসানো, ধুলা নিয়ন্ত্রণে দিনে অন্তত দুবার পানি ছেটানো এবং ধোঁয়াযুক্ত যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো