Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ, সেই যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ২০:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুর: দখলবাজি ও চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদলের যাত্রাবাড়ি থানার সাবেক সহ-সভাপতি মুশফিকুর রহমান ফাহিমকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

শনিবার (১২ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায় দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া মাত্রই কোনরূপ শৈথিল্য না দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এককালীন ৫ কোটি টাকা বা মাসিক ১০ লাখ টাকা চাঁদার দাবিতে শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের কোনো গাড়ি যাত্রবাড়ি বাস-স্ট্যান্ডে গেলেই ভাঙচুর এবং বাস চালক ও শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠেছিল সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিমের বিরুদ্ধে। এঘটনায় (১২ জুলাই) শনিবার বেলা সাড়ে ১১ টায় শরীয়তপুর বাস-স্ট্যান্ডে সংবাদ সম্মেলন করেছেন শরীয়তপুর সড়ক পরিবহণ মালিক গ্রুপ ও আন্ত:জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নেতারা।

অভিযোগের বিষয়ে মুসফিকুর রহমান ফাহিম মুঠোফোনে জানান, ‘আমরা ঢাকা থেকে একটি পরিবহণ ছাড়ছি। আমাদের পরিবহণ সে নিয়ন্ত্রণ করতে চায়। আমাদের পরিবহনগুলো বাধাগ্রস্ত করে। আটকিয়ে যাত্রী নামিয়ে দেয়। কিছুক্ষণ পর রাস্তা ব্যারিকেড দেয়। এ বিভিন্ন ঝামেলা নিয়ে আমি এখন চাঁদাবাজ হয়ে গেছি। আমি যদি ৫ কোটি টাকা চাঁদা দাবি করি তাহলে চাঁদা দাবির ন্যূনতম একটা প্রমাণ তো থাকতে হবে। আমি যদি অপরাধ করি তাহলে আইন অনুযায়ী বিচার হবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো