Monday 02 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আক্রান্ত একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ১১৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৫ ১৮:৩৬

প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৬২ জন এবং নারী ৫২ জন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩১, ঢাকা উত্তর সিটিতে ১০, ঢাকা দক্ষিণ সিটিতে ১৯ এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ১৬ হাজার ৩৯৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৬১ জনের।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যু হয়নি।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো