Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২১ জুলাই ২০২৫ ১৯:৪৭

ঢাকা: রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে মঙ্গলবার (২২ জুলাই) অন্তর্বর্তী সরকার ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে যোগদানের কথা জানিয়েছে সংস্থা‌টি।

সোমবার (২১ জুলাই) জাতিসংঘের বাংলাদেশ মিশন এক বার্তায় এ সমবেদনা জানানো হয়।

জাতিসংঘের বার্তায় উল্লেখ করা হয়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আমরা দুঃখের সঙ্গে স্বীকার করছি যে, বহু শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। জাতিসংঘ নিহতদের পরিবার এবং বন্ধুদের প্রতি শ্রদ্ধা জানায়। এ দুঃখজনক দিনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি জাতিসংঘ মর্মান্তিক জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/একে/আরএস