ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে ৫ থেকে ৬টি ব্লকেজ ধরা পড়েছে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ার।
শুক্রবার (১ আগস্ট) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানাতে এই তথ্য জানান তিনি।
গোলাম পরওয়ার জানান, এনজিওগ্রামে ডা. শফিকুর রহমানের হার্টে ৫ থেকে ৬টি ব্লকেজ ধরা পড়েছে, যেগুলোর মধ্যে তিনটি ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। আর বাকি ব্লকেজগুলো ৬০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত।
তিনি জানান, চিকিৎসকদের মতে, রিং পরানোর ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকায় ওপেন হার্ট সার্জারি করাই নিরাপদ হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।