খুলনা: খুলনার দিঘলিয়ায় আলামিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।
কামারগাতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জামিল বিষয়টি নিশ্চিত করে বলেন, আলামিনের স্ত্রীর পূর্বের স্বামী মো. আসাদুল ঝিনাইদাহ থেকে এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা নিশ্চিত করে সে পালিয়ে যায়।