Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

মেডিকেল অফিসার পদে কর্মী নিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস

সারাবাংলা ডেস্ক
২ আগস্ট ২০২৫ ১৪:৪৪

ঢাকা: ‘মেডিকেল অফিসার’ পদে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস

পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে

অন্যান্য সুযোগ-সুবিধা: সাপ্তাহিক ছুটি ২দিন, দুপুরের খাবারের সুবিধা, উৎসব ভাতা বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

প্রার্থীর বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা:
*এমবিবিএস ডিগ্রি থাকতে হবে
*এসএসসি এবং এইচএসসিতে সিজিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে
*বিএমডিসির বৈধ লাইসেন্স থাকতে হবে
*কম্পিউটারে দক্ষতা বাধ্যতামূলক (বিশেষ করে এমএস অফিসে)
*ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে (ফ্রেশাররাও আবেদন করতে পারবেন)

বিজ্ঞাপন

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন-

https://jobs.bdjobs.com/jobdetails/id=1390645&fcatId=11&ln=1

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এনজে