Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৫ ১৪:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনার রূপসায় সাকিব শেখ ইব্রাহিম (২২) নামের এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি সাকিব শেখ নৈহাটি ইউনিয়নের রহিমনগর এলাকার মো. সালাম শেখের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে তদন্তধীন দুইটি হত্যা মামলা একটি ডাকাতি মামলা রয়েছে। সে বি কোম্পানির অস্ত্রধারী ক্যাডার।

শনিবার (৯ জুলাই) দুপুরে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ