Wednesday 14 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডোমারে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৫ ১৬:১৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর ডোমারে সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা মাসুম আহমেদকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ আগস্ট) সকালে তাকে ডোমার মাদরাসা মোড় থেকে গ্রেফতার করে ডোমার থানা পুলিশ।

গ্রেফতার মাসুম আহমেদ পশ্চিম চিকনমাটি পল্টনপাড়া এলাকার মৃত মসলেম উদ্দীনের ছেলে। তিনি ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এমপি প্রার্থীর গাড়িতে হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আসামীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর