Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শপথ নিলেন পিএসসির নতুন ৩ সদস্য

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৫ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য শপথ নিয়েছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

শপথ অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

পিএসসির নতুন তিন সদস্য হলেন- ড. মো. মহিউদ্দিন, মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)।

এর আগে, ২০ আগস্ট নতুন এ সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সংবিধানের ১৩৮ (১) অনুচ্ছেদে বর্ণিত ক্ষমতাবলে এই তিন কর্মকর্তাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বিজ্ঞাপন

সংবিধানের ১৩৯ (১) অনুচ্ছেদ অনুসারে দায়িত্ব নেয়ার পর থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়সপূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত সরকারি কর্মকমিশনের সদস্য পদে বহাল থাকবেন। বর্তমানে নতুন তিনজন নিয়ে পিএসসির সদস্য সংখ্যা মোট ১৮ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর