Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগে কাজের সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৬ আগস্ট ২০২৫ ০৮:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শূন্য পদে মোট ৪৯৭ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিস সহায়ক

পদ সংখ্যা: ৪৯৭টি

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা: ১৮-৩২ বছর।

আবেদনের যোগ্যতা:

* সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।

* চাকরির আবেদন ফরমে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সব শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

* নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা পদ্ধতি অনুসরণ করা হবে। তবে পরবর্তী সময়ে এ-সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

* লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা এ লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত।

সারাবাংলা/এনএল/এসডব্লিউ
বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর