Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত: নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৬ আগস্ট ২০২৫ ১১:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাজ্যের আইল অব ওয়াইটে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটে দ্বীপের সমুদ্রতীরবর্তী রিসোর্ট শহর ভেন্টনরের কাছে একটি মাঠে এটি বিধ্বস্ত হয়। পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আহত একজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস নামক সংস্থার মালিকানাধীন ‘জি-ওসিএলভি’ মডেলের হেলিকপ্টার প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত

বিজ্ঞাপন

নর্থাম্ব্রিয়া হেলিকপ্টারস জানিয়েছে, হেলিকপ্টরটি শ্যানডন বিমানবন্দর থেকে উড্ডয়ন করার প্রায় ২০ মিনিটের মাথায় নিচে নেমে গিয়ে শহরের উপকণ্ঠে বিধ্বস্ত হয়।

পুলিশের একজন মুখপাত্র বলেছেন, ঘটনাস্থলে জরুরি পরিষেবার যানবাহনের সংখ্যা বেশি থাকায় সড়কটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে লোকজনকে ওই সড়কটি এড়িয়ে চলতে বলা হয়েছে।

এদিকে, হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর