Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ট্রলিচাপায় ইজিবাইক চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৫ ১৬:০৬

প্রতীকী ছবি

খুলনা: খুলনার তেরখাদায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রামমাঝি রাজুর চা দোকানের সামনে তেরখাদা-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, কালিয়া থেকে আসা একটি বালুবাহী ট্রলি ও তেরখাদা থেকে কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই একটি ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক মফিজ মোল্লা গুরুতর আহত হন। তাকে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলেই রাখা আছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর