Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ ২০২৫ / শ্রীলংকার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচে হংকংকে হেসেখেলেই হারিয়েছে হারা। দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে বাংলাদেশের সামনে আজ শ্রীলংকা। লংকানদের হারালেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

হংকংয়ের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তাসকিন, সাকিব ও মোস্তাফিজের সঙ্গে ছিলেন রিশাদ ও মাহেদি।

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের বোলিং আক্রমণে পরিবর্তন আসার সম্ভাবনা কম। শুধু মাহেদির পরিবর্তে স্পিনার নাসুম আহমেদকে দেখা যেতে পারে একাদশে। বাঁহাতি স্পিনার হিসেবে লংকান ব্যাটারদের বিরুদ্ধে বাড়তি সুবিধা পেতে পারেন নাসুম, এই ধারণাতেই দলে নেওয়া হতে পারে তাকে।

বিজ্ঞাপন

ব্যাটিং বিভাগেও নেই পরিবর্তের আভাস। আগের ম্যাচে রান পাওয়া টপ অর্ডারই লংকানদের বিপক্ষে মাঠে নামবে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন/নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন

২০ পদে নিয়োগ দিচ্ছে বুয়েট
১৬ নভেম্বর ২০২৬ ২৩:১৭

আরো

সম্পর্কিত খবর