Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ রায় দিলে দেশকে ৫ বছরেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব: জামায়াত আমির

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ সত্যের পক্ষে রায় দিলে পাঁচ বছরের মধ্যেই দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করাসহ ইতিবাচক পরিবর্তন করা সম্ভব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে কাফরুল পশ্চিম থানা জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডা. মুহাম্মদ রেজাউল করিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য শাহ আলম তুহিন প্রমুখ।

বিজ্ঞাপন

ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত দীর্ঘদিন ধরে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই সংগ্রামের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমরা দেশকে বৈষম্যহীন, দুর্নীতি-দুঃশাসন ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে রূপান্তর করতে চাই। এমন এক সমাজ গড়ে তুলতে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক তাদের সাংবিধানিক অধিকার ভোগ করবে।’

তিনি সুশিক্ষার প্রসারকে সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার উল্লেখ করে বলেন, ‘সুশিক্ষাই পারে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করতে। তাই একটি সুশিক্ষিত জাতি গঠনে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘এই বিপ্লব আমাদের জন্য অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তবে শঙ্কা পুরোপুরি কেটে যায়নি, তাই খুব সতর্কতার সঙ্গে এগোতে হবে।’

রাজনীতিতে মূল্যবোধের চর্চার গুরুত্ব তুলে ধরে আমিরে জামায়াত বলেন, ‘যারা ক্ষমতায় যাবেন, তাদের বিবেক ও আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করতে হবে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেননি।’

তিনি জনগণকে আগামীর বাংলাদেশের স্বার্থে জেনে-বুঝে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণ যদি সত্যের পক্ষে রায় দেয়, তবে ৫ বছরের মধ্যেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব।’

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

সাড়ে ৬ ঘণ্টায় ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১১

ভোট গ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর