Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ ২০২৫ / টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুর্নামেন্টের প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ। আবুধাবিতে আজ দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি লিটন দাসের দল। আজ টসের লড়াইয়ে হেরেছেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ দল।

আজ শ্রীলংকাকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে একাদশ থেকে আজ মাত্র একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। পেসার তাসকিন আহমেদ আজ খেলছেন না। তার পরিবর্তে দলে ঢুকেছেন আরেক পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ আজও তাই খেলবে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।

শ্রীলংকা দলের জন্য বড় সুসংবাদ হয়ে এসেছে স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার ফেরা। ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে মাঠে নামছে লংকানরা। তাদের একাদশে আছেন ৩ অলরাউন্ডারও।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশঃ তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মাহেদি হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম,  মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশঃ পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাংকা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুসমান্থা চামিরা, মাথিস পাথিরানা, নুয়ান থুসারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর