Thursday 05 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক

সিনিয়র করেসপন্ডেন্ট 
১৪ সেপ্টেম্বর ২০২৫ ০০:৫০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩৩

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক জানান।

উপদেষ্টা বলেন, ‘তার প্রয়াণে দেশের সংগীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো। লালন সঙ্গীতসহ বাংলার গান তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে।’

তিনি বলেন, ‘ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

প্রসঙ্গত, শিল্পী ফরিদা পারভীন আজ রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিজ্ঞাপন

আজ বায়ু দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৯

যশোরে কুখ্যাত সন্ত্রাসী মারুফ আটক
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২০

আরো

সম্পর্কিত খবর