Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এশিয়া কাপ ২০২৫ / বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপে খাদের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। পরের রাউন্ডে যেতে হলে আজ জয়ের বিকল্প নেই লিটস দাসের দলের সামনে। টি-২০ ফরম্যাটে বাংলাদেশ-আফগান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছেন কারা?

টি-২০ ফরম্যাটে দুই দেশ মুখোমুখি হয়েছে ১২ ম্যাচে। এই লড়াইয়ে এগিয়ে আছে আফগানিস্তান। তারা জিতেছে ৭ ম্যাচ। বাংলাদেশের জয় ৫ ম্যাচে।

বাংলাদেশ তাদের সবগুলো ম্যাচই জিতেছে ঘরের মাঠে। দেশের বাইরে কখনোই আফগানদের হারানোর স্বাদ পায়নি বাংলাদেশ।

আফগানরা নিজেদের মাঠে কখনোই বাংলাদেশকে হারাতে পারেনি। বাংলাদেশের মাটিতে তারা জয় পেয়েছে ২ ম্যাচে। নিরপেক্ষ ভেন্যুতে আফগানদের জয় সবচেয়ে বেশি। এখানে তারা বাংলাদেশকে হারিয়েছে ৫ বার।

বিজ্ঞাপন

দুই দলের শেষ ৫ দেখায় এগিয়ে আছে আফগানরা। তারা জিতেছে ৩ ম্যাচে, বাংলাদেশের জয় ২ ম্যাচে। সবশেষ দুই দলের দেখা হয়েছিল গত বছরের টি-২০ বিশ্বকাপে। সেবার বাংলাদেশকে বৃষ্টি আইনে ৮ রানে হারিয়েছিল রশিদ খানের দল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর