Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশের সাত জেলায় আজ সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এসব এলাকায় সর্বোচ্চ ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ১২০ ঘণ্টার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ
বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো

সম্পর্কিত খবর