Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৬ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৬

ঢাকা: দায়িত্বে অবহেলা ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ৬ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন- চাকরিচ্যুত সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী ও জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহার করে তারা সরকারের মোট ২৫ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ৭৯৫ টাকা রাজস্ব ফাঁকি ও আত্মসাৎ করেন। এ ঘটনায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দিয়েছে দুদক।

দুদকের মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। বিলবোর্ড স্থাপনের অনুমোদন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিয়মকানুন উপেক্ষা করে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জে ৩টি আসনেই বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১৩

আরো

সম্পর্কিত খবর