Tuesday 03 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামালপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০১

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। ছবি: সারাবাংলা

জামালপুর: জামালপুরে দুটি পৃথক ধর্ষণ মামলায় আবু সাইদ রবিন (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রবিন জামালপুর সদরের তুলশীরচর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি রবিন প্রতিবেশী এক কিশোরীকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা এবং একই আইনের ৭ ধারায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

বিজ্ঞাপন

অন্যদিকে ২০২৩ সালের ৯ এপ্রিল রবিন একই এলাকার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেন। এ মামলায় ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে আবারও যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, আসামি গ্রেফতারের পর এসব সাজা ধারাবাহিকভাবে কার্যকর হবে।

বিজ্ঞাপন

শবে বরাতে বাহারি রুটির পসরা [ছবি]
৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২৭

আরো

সম্পর্কিত খবর