Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য-কানাডা-অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য। শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের প্রত্যাশায় দেশগুলো ফিলিস্তিনকে এই স্বীকৃতি দিয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এ তিনটি দেশ পর্যায়ক্রমে এই ঘোষণা দেয়। তিন দেশের যৌথ ঘোষণায় বলা হয়েছে, দুই-রাষ্ট্র সমাধানের গতি পুনরুজ্জীবিত করার অংশ হিসেবেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক বিবৃতিতে বলেন, ‘ইসরায়েলের বর্তমান সরকার পরিকল্পিতভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করছে। পশ্চিম তীরে অবৈধভাবে দখলদারিত্ব বিস্তার করছে, আর গাজায় দীর্ঘদিন ধরে পরিচালিত হামলায় লাখো বেসামরিক নিহত, বাস্তুচ্যুত ও মানবসৃষ্ট দুর্ভিক্ষে ভুগছে।’

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সরকারও এক বিবৃতিতে জানিয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। একইভাবে যুক্তরাজ্যও ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর