Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নীলফামারীতে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড় ভিটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভেলারপাড়া গ্রামে বাঁশবাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি বাঁশবাগানের ভেতরে মরদেহটি দেখতে পান। তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর এবং তিনি মুসলিম। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরনে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গির মোচড় থেকে নগদ ৪৯ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মৃত্যুর কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর