Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৬৭৮

স্টাফ করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৩৫ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪২৬ জন এবং নারী ২৫২ জন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩, ঢাকা উত্তর সিটিতে ১২৬, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৫, সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৪২ হাজার ৫০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৮১ জনের।

এর আগে, গতকাল রোববার দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত ১২ জনের মৃত্যু হয়েছে।

২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ওই বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ১২ হাজার ১৪ জন। এ ছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৪০ জন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ
বিজ্ঞাপন

পল্লবীতে ১০ তলা ভবনে আগুন
১১ ফেব্রুয়ারি ২০২৬ ০২:১৯

আরো

সম্পর্কিত খবর