Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পূজামণ্ডপ ঘিরে অস্থিতিশীলতা ঠেকাতে পুলিশ সতর্ক আছে: আইজিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে অনেকেই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে, এটা দেশের বাইরে থেকেও হতে পারে। তাই পূজামণ্ডপ ঘিরে যেন কেউ কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক আছে পুলিশ

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পুলিশ হেডকোয়ার্টার্স এ আয়োজিত শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সারাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ সেপ্টেম্বর থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত পর্যন্ত ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনার কোনোটিই বড় ধরনের বিপত্তি তৈরি করেনি। আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি।

বিজ্ঞাপন

সাম্প্রদায়িক সম্প্রতি যেন কোনোভাবে বিনষ্ট না হয় এ জন্য পুলিশ সর্বোচ্চ কাজ করছে উল্লেখ করে আইজিপি বলেন, এসব ঘটনায় থানায় জিডিসহ ১৫টি মামলা হয়েছে। আর এসব মামলায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিচ্ছিন্ন ঘটনাগুলো কী ধরনের জানতে চাইলে তিনি বলেন, পূজার প্যান্ডেলে পানি নিক্ষেপ, প্রতিমা হেলে পড়ে যাওয়া, পূজা কমিটির নেতাদের কাছে চাঁদা দাবি, ভ্যান থেকে পড়ে গিয়ে প্রতিমা ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া ও জামায়াত কর্মী পরিচয়ে মণ্ডপে গিয়ে গান বন্ধের নির্দেশ দেওয়ার মতো ঘটনা রয়েছে।

জায়ামাত কর্মী পরিচয়ে ঘটনানো ঘটনা সম্পর্কে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম ও অপস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি চট্টগ্রামে ঘটেছে। এরই মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন দলটির সঙ্গে তার কোনো সম্পক্ততা নেই। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর